স্টাফ রিপোর্টার,বাঘাঃরাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসন পাট অধিদপ্তরের উদ্যোগে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বাঘা উপজেলা হলরুম ব্যাবহারের অনুপযোগী হওয়ায় উপজেলা সাবরেজিষ্টার অফিসে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিপক কুমার সরকার (যুগ্মসচিব) প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর ঢাকা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু ও পজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। উল্লেখ্য বস্ত্র ও পাট মন্ত্রনালয় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তির পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এদি ২দিন প্রশক্ষণ হওয়ার কথা থাকলেও ১দিনে প্রশিক্ষন শেষ করা হয়েছে বলে জানান চাষিরা এতে-মোট-১৫০ চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
