নিজস্ব প্রতিবেদকঃ ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে সেভিয়র ফাউন্ডেশন । সোমবার (০২ মে) রাজশাহী জেলার মতিহার থানা চরসাতবাড়িয়া, বাঘা উপজেলার হরিপুর, নাটোর জেলা সদর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহারসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে চার কেজি চাল, এক কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি পেয়াজ, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি আটা, আধা লিটার বোতলজাত সয়াবিন তেল, দুই প্যাকেট গুড়া দুধ, একটি সাবান, আধা কেজি ডাল, আধা কেজি প্যাকেটজাত লবণ, পরিমাণমত সবজি ও একটি মুরগি বিতরণ করা হয়েছে।
উক্ত খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকার শাহীন মাহমুদ, শাহিনা জেরিন, নাবীলা রেজভী, স্মৃতি কমল মৌ, জীবন, মাসুদ রানা, মশিউর রহমান রাকিব, গোলাম হোসেন, মীর সাজ্জাদ, নয়ন মাহমুদ, মিজান, তুহিন, শিমুল, শিশ মাহমুদ প্রমুখ।
