বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ প্রতিটি মুসলমানের জন্য বিশেষ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। এক বছর ধরে এই দিনটার অপেক্ষায় থাকে মুসলিম হৃদয়ে। প্রতিটি নরনারী মুসলিম উম্মাহর শান্তি কামনায় এবারের ঈদ উদযাপন হউক।
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য, ভ্রাতৃত্ব,দয়া,সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধতা ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে পাকুড়িয়া ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক ও ইউনিয়ন বাসীর নয়ন মনি সামিউল আলম নয়ন সরকার বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও গণমানুষের নেতা আলহাজ্ব শাহরিয়ার আলম ভাইয়ের দেওয়া ঈদের উপহার প্রতি বছরের ন্যায় এবার ও ইউনিয়নের খেটে খাওয়া ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে বন্টন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা। সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক প্রতিটি মানবের উপর। (ঈদ মোবারক)।
