বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ) বিকেলে আড়ানী পৌর ২ নং ওয়ার্ডের বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলীয় অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মহিদুল ইসলাম জুয়েল,আড়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ (বিল্টু), আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুরাদ ইসলাম,আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক ও সাবেক কাউন্সিল 'র মোশাররফ হোসেন লিটন এবং আড়ানী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক (জিয়া)।
এছাড়াও উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির মহিলা দলের নেত্রী মোসাম্মদ সোনিয়া বেগম, আড়ানী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সোছাঃ সালেহা বেগম, আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম ও নওশাদ আলী এবং বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ পলাশ সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
