রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও এডভোকেট মাহমুদুর রহমান রুমন। শনিবার (২৮জুন-২০২৬) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয় সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন -২০২৬ ইং এ, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অংশগ্রহণ করেন।
এজন্য সংগঠনের পক্ষ থেকে ঐ তিনজন আইনজীবীকে নিয়মানুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাঁদের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর কোন কার্যক্রমের সাথে তাঁদের কোন সম্পর্ক থাকবেনা। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর সদস্য সচিব এড. আবদুল মালেক রানা এই তথ্য জানিয়েছেন।ণ
