রাজশাহী প্রতিনিধিঃ আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আড়ানী পৌর মহিলাদলের নেত্রী সনিয়া আক্তারের নাম বিভিন্ন মহলে আলোচনায় উঠে এসেছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার একাংশের ভোটার এবার শিক্ষিত, সক্রিয় ও নতুন নারী নেতৃত্ব দেখতে আগ্রহী। তাদের মতে, সনিয়া আক্তার নির্বাচনে অংশ নিলে তিনি একজন সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
স্থানীয়দের দাবি, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই নতুন মুখ হিসেবে সনিয়া আক্তারের নাম আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে সনিয়া আক্তার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতা ঘোষণা করেননি। তিনি নির্বাচন করবেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়বে। দলীয় সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার পর নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
