রাজশাহী প্রতিনিধিঃ দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং প্রতিকূল সময়ে রাজপথের সাহসী ভূমিকার কারণে তিনি আজ বাঘার রাজনীতির একটি আলোচিত মুখ।
ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল তার রাজনৈতিক পথচলা। শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে তিনি পর্যায়ক্রমে বাঘা পৌর ছাত্রদল, পৌর যুবদল, বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবদলের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দলের কঠিন সময়ে, যখন রাজনীতি ছিল নানা প্রতিকূলতায় ভরা, তখন তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। তবুও মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান ছিল অটুট।
জনাব সালেহ আহমেদ সালাম শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি বাঘার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা একজন পরিচিত মুখ।
তিনি বাঘার ঐতিহ্যবাহী সরদার পরিবারের সন্তান। মরহুম আরজ আলী সরদারের সুযোগ্য সন্তান সালেহ আহমেদ সালাম পারিবারিক ঐতিহ্য ও জনসেবার ধারাকে ধরে রেখে দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে আসছেন।
স্থানীয়দের মতে, তিনি একজন নম্র, ভদ্র, সুশিক্ষিত ও জনবান্ধব মানুষ। তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তাকে বাঘা পৌরসভার একজন শক্তিশালী ও সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।
আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে জনসেবার নতুন প্রত্যয় নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে জনাব সালেহ আহমেদ সালাম সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
বাঘার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে—সালেহ আহমেদ সালাম।
