বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট এলাকায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের বিরুদ্ধে মারধর,অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দিলিপ বিশ্বাস বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,গত ৪ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০ টার দিকে বাঘা থানাধীন সরেরহাট বাজার এলাকার মৃত বাদশা আলীর ছেলে শিমুল সরকার গেদু (২৫) সাথে দেখা হলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত তাকে প্রকাশ্যে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ মারধরের চেষ্টা করেন। ভুক্তভোগীর তার ভাতিজা বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাকেও মারধর করে রক্তাক্ত করা হয়, তিনি বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন।
অভিযোগে দাবি করা হয়েছে, পূর্বে ছোট একটি বিষয়ে কথা-কাটাকাটি শত্রুতা ছিলো তার জের ধরে তাদের মারধোর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। ভুক্তভোগী অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিমুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত অফিসার সুপ্রভাত মন্ডল বলেন, আমরা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
