বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নতুন বাজারপাড়া এলাকা থেকে ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামের বাজারসংলগ্ন একটি উন্মুক্ত মাঠের আমবাগান থেকে এসব স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আমবাগানের ভেতরে একটি খেজুরগাছের গোড়ায় প্লাস্টিকের দুটি বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় স্কাফ সিরাপগুলো পাওয়া যায়। একটি বস্তায় ১৫০ বোতল এবং অপর বস্তায় ১৬৭ বোতলসহ মোট ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় স্কাফ সিরাপের অজ্ঞাতনামা মালিককে শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে।
Tags
আইন-আদালত
