স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাঘায় ধানের খড় (আউড়) এর পালাতে আগুন লেগে পুড়ে ছাই। এ ঘটনায় প্রায়-১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ( ২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামে বাঘা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্নে এ ঘটনা ঘটেছে। তবে আগুনের সুত্রপাতের বিষয়টি জানা যায়নি।
জানা যায়,বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের বাঘা কেন্দ্রীয় গোরস্হান সংলগ্ন এক জমিতে ৪ জন পাটনার মিলে ধানের খড় ( আউড়) কিনে পালা দিয়েছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে এক পথচারী আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তার চিৎকার করলে তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের লোক এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
৪ জন পার্টানার হলো- উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত, মুনছুর রহমান কালুর ছেলে বাদশা একই এলাকারমৃত,হেদার ছেলে বাঘা বাজারের কুলি শ্রমিক সুজন, আবেদের ছেলে দ্বিন মজুর রাকীব ও প্রতিবন্ধী হাবিবুর ছেলে ফয়সাল আহাম্মেদ। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন,আমরা এনজিও থেকে ঋন নিয়ে লাভের আশায় ধানের খড় (আউড়) এর ৩লক্ষ আটি পালা দিয়ে ছিলাম। কিন্তু সেগুলো পুড়ে ছাই হয়ে গেলে। এতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই।
