বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে জনাব মো. তকী ফয়সাল তালুকদারকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, তাঁর পরিচিতি নম্বর ১৮৫৫৬।
সোমবার (১০ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তকী ফয়সাল তালুকদারকে উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও একজন কর্মকর্তাকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
নতুন ইউএনও হিসেবে তাঁর দায়িত্ব পালনে বাঘা উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা স্থানীরা।
