বাঘা (রাজশাহী) প্রতিবেদক;রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
আনন্দ ভ্রমণে নেতৃত্ব দেন আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান আলী, যুগ্মসাধারণ সম্পাদক কুদরত আলী মেম্বার, আনোয়ার হোসেন । এছাড়াও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল নাটোরের পাটুল মিনি কক্সবাজার। সেখানে দিনব্যাপী নৌকা ভ্রমণ, গান-বাজনা, আড্ডা ও নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সময় কাটান নেতাকর্মীরা। দুপুর খাবার পরে দলকে আরো শক্তিশালী করলে বিভিন্ন নির্দেশনাও দেন নেতাকর্মীরা, পুরো আয়োজনটি একসময় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
ভ্রমণে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ সময় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, আনন্দ ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করা। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে আমাদের। আমরা বিএনপির দল করি আবু সাঈদ চাঁদ ভাইয়ের দল করি আমরা নেতাকর্মীদের নিয়ে সব সময় সাধারণ জনগণের পাশে দাড়াতে চাই।
