বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সল তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)নুসরাত জাহান অন্যন্যা , উপজেলা শিক্ষা অফিসার আবু জাফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির,গণমাধ্যম কর্মী,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
