বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা খাতুন।
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
