নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘা উপজেলার রূস্তমপুর হাটে নির্ধারিত ৫০০ টাকা খাজনার পরিবর্তে ৮০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, হাটে পণ্য কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত খাজনা ৫০০ টাকা হলেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে। ফলে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত ৩০০ টাকা গুনতে হচ্ছে তাদের।
ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ ক্রেতা-বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি তদন্ত করে নির্ধারিত খাজনার অতিরিক্ত টাকা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
