বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে রাজশাহীর বাঘা পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বাঘা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তকী ফয়সাল তালুকদার এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সার্বিক উদ্যোগ ও তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
কার্যক্রমের আওতায় পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ও বর্জ্য ফেলার স্থান নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পৌর এলাকার পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ কার্যক্রম সফল করতে পৌরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
বাঘা পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, “পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক, ডেঙ্গুমুক্ত বাঘা গড়াই আমাদের অঙ্গীকার।”
সার্বিক তত্ত্বাবধানে: মোঃ তকী ফয়সাল তালুকদার, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী।
বাস্তবায়নে: মোঃ তাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা।
