বাঘা (রাজশাহী) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করা হচ্ছে।
বাঘা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের পরিচালনায় পৌর এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিটি পৌরসভায় ১ হাজার করে গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাঘা পৌরসভায় বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হচ্ছে।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা।
বাঘা পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌরসভা কর্তৃপক্ষের আহ্বান, আসুন সবাই মিলে গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং সম্মিলিতভাবে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাঘা গড়ে তুলি।
আয়োজনে: বাঘা পৌরসভা, রাজশাহী।
সার্বিক তত্ত্বাবধানে: পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী।
বাস্তবায়নে: পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
আমাদের অঙ্গীকার—সবুজ বাঘা গড়ার প্রত্যয়।
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি।
